সৌদী আরবে কয়েকটি ড্রোন হামলা
২৩ জুলাই ২০১৯, ০৬:৪০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম
বিদেশ ডেস্ক:
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। মঙ্গলবার সৌদি প্রেস অ্যাজেন্সি জানিয়েছে, ইয়েমেন থেকে আসির প্রদেশ লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে। তবে এসব ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।
ইয়েমেনে লড়াইরত সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, মনুষ্যবিহীন এসব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো ইয়েমেন সীমান্তের কাছে সৌদির দক্ষিণপশ্চিমের আসিরের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে ছুটে আসছিল।
ইরানের সঙ্গে উপসাগরীয় অঞ্চলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চলমান উত্তেজনার মাঝেই গত কয়েক সপ্তাহে সৌদিতে হামলা বৃদ্ধি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, ‘সৌদির বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে ব্যর্থ হামলা চেষ্টায় এটি পরিষ্কার যে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে হুথি বিদ্রোহীরা।’
২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি। তারপর থেকেই দেশের বাইরে তিনি। হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট।
সূত্র : দ্য ন্যাশনাল।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ