নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
১৪ মে ২০২৫, ০৩:৫২ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউটে এ ক্রীড়া উৎসব হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ উৎসবের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতায় ছিল নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।
দৌড়, ফুল কুড়ানো, পিলো পাসিং এবং বল নিক্ষেপসহ মোট ৬টি বিভাগে প্রতিযোগিতা শেষে ১ম, ২য়, ৩য় ভিত্তিতে পুরস্কার দেয়া হয় এবং অবশিষ্ট সকলকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশেষ শিশুরা আমাদের সমাজেরই অংশ এবং এই ধরনের প্রতিযোগিতামূলক আনন্দ উৎসব তাদের মন ও মননকে আরো উজ্জীবিত করবে।
জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকারসহ শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ