শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৯ জানুয়ারি ২০২০, ০৪:৪৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধাবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য, নরসিংদী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল হক ভূইয়া মোহন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরউদ্দিন মো. আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুল মাস্টার, চরসিন্দুর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ওবায়েদুল হক গাজী স্বপন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালাউদ্দিন অরুন ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, আবৃত্তি, নৃত্য ও যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে এমপি মোহন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এস.এস.সি(ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায়/নবম শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান, উপজেলার বংশিরদিয়া গুলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট(স্কুল এন্ড কলেজ) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও উপজেলার জয়নগর আজকিতলা বাজার সংলগ্ন মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগ : খেলা
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার