পলাশে ১৪তম কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন
০৯ মার্চ ২০২৩, ০৭:১০ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে চারদিনব্যাপী ১৪তম কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই ক্যাম্প উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটসের জেলা সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উপজেলা স্কাউটসের সভাপতি ও পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র মো: আল মুজাহিদ হোসেন তুষার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও স্কাউটসের উপজেলার সদস্য সচিব পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার প্রমুখ।
১৪তম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল ও ৫৯টি প্রাইমারী বিদ্যালয়ের স্কাউটস দল অংশ নেয়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ