ব্রাজিলের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ সার্বিয়ার সাথে ম্যাচ দিয়ে
২৪ নভেম্বর ২০২২, ০৫:৪১ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ তারা বিশ্বকাপ জয় করেছে ২০০২ সালে। এশিয়ার মাটিতে (জাপান-দক্ষিণ কোরিয়ায়)। এরপর বহু বছর কেটে গেছে।
দুই দশক। ব্রাজিল আর বিশ্বকাপের ফাইনালও খেলতে পারেনি। এই সময়ের মধ্যে ২০১৪ সালে সেমিফাইনাল খেলাই ছিল তাদের সেরা ফল। তবে দীর্ঘ সময় পর ব্রাজিল আরও একটা দল পেয়েছে বিশ্বকাপ জয় করার মতো।
গোলরক্ষক অ্যালিসন বর্তমান ফুটবলে সেরাদের একজন। ডিফেন্সের থিয়াগো সিলভা, মারকুইনহস, ড্যানিলো, এডার মিলিটাওদের পাশাপাশি আছেন ৩৯ বছরের অভিজ্ঞ দানি আলভেস। মিডফিল্ডে কাসেমিরো, ফ্রেড, পাকেতাদের সঙ্গে থাকবেন নেইমারও। মূলত ফরোয়ার্ড লাইনের হলেও নেইমারকে এবার অ্যাটাকিং মিডফিল্ডেই রাখতে পারেন ব্রাজিল কোচ তিতে।
ফরোয়ার্ড লাইনে থাকবেন ভিনিসাস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস, রডরিগো, পেড্রো ও রাফিনহারা। তিতে এমন এক দল পেয়েছেন, যাদের বিশ্বকাপ জয়ের মতো সম্ভাব্য সব যোগ্যতাই রয়েছে। এবার কেবল অপেক্ষা মাঠের লড়াইয়ের। সেখানে নিজেদের মেলে ধরতে পারলে ব্রাজিলের হেক্সার আশা এবার পূরণ হতেই পারে!
ব্রাজিলের হেক্সা মিশন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। লুসাইল আইকনিক স্টেডিয়ামে দিবারাত একটায় সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা