বঙ্গবন্ধু নরসিংদী জেলা প্রিমিয়ার ডিভিশন ও ১ম বিভাগ ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ
০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৯ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু নরসিংদী জেলা প্রিমিয়ার ডিভিশন ও ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২২ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বঙ্গবন্ধু নরসিংদী জেলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন সিলভার স্পোটিং ক্লাবকে ক্রেস্ট ও এক লক্ষ টাকার প্রাইজমানী এবং রানার্সআপ মুক্তিযোদ্ধা সংসদ দলকে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার প্রাইজমানী প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এছাড়া বঙ্গবন্ধু নরসিংদী জেলা ১ম বিভাগ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন দল নরসিংদী ক্রীড়া চক্র দলকে ক্রেস্টসহ ৫০ হাজার টাকা প্রাইজ মানী এবং রানার্সআপ রাঙ্গামাটি ক্রিকেট দলকে ক্রেস্টসহ ৩০ হাজার টাকার প্রাইজমানী প্রদান করেন অতিথিবৃন্দ।
বঙ্গবন্ধু নরসিংদী জেলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলায় সেরা ব্যাটসম্যান হওয়ার গৌরব অর্জন করেন সিলভার স্পোটিং ক্লাবের শাহীন প্রধান। সে চারটি ইনিংসে ১২০ রান অর্জন করেন।
বঙ্গবন্ধু নরসিংদী জেলা ১ম বিভাগ ক্রিকেট লীগে তিন ইনিংস-এ ১৭৪ রান অর্জন করে সেরা ব্যাটসম্যান হওয়ার গৌরব অর্জন করে ইমতিয়াজ হক আবির। একই টুর্ণামেন্টে ৪ ইনিংস-এ ১৩ উইকেট অর্জন করে সেরা বোলার নির্বাচিত হন নরসিংদী ক্রেকেট ক্লাবের খেলোয়াড় আফতাব আহমেদ। ম্যানঅবদা টুর্ণামেন্ট নির্বাচিত হয় রাঙ্গামাটি ক্রিকেট একাদশের খেলোয়াড় রাকিব আহমেদ। সে ৫ইনিংস-এ ৯ উকেটে ১৩৭ রান অর্জন করে।
খেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আব্দুল মতিন ভূইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া শাহিন, ক্রিকেট লীগের সদস্য সচিব আনিছুর রহমান ভূইয়া।
বিভাগ : খেলা
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ