মোহামেডানের কোচ-ফুটবলারসহ ১৭ জন করোনা আক্রান্ত
২১ জুন ২০২১, ১০:৫৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ এএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ স্থগিত রাখা হয়। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে ২৫ জুন আবার শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগের খেলা। কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের অস্ট্রেলিয়ান কোচ, ১২ ফুটবলারসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত। মোহামেডানের পরিচালক এবং ফুটবল দলের ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স এ তথ্য জানিয়েছেন। এই ১৭ জনের মধ্যে রয়েছেন দলের প্রধান কোচ, অস্ট্রেলিয়ান শন লেন, ১২ জন ফুটবলার এবং ৪ জন বল বয়।
জানা গেছে, যে ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন বিদেশী ফুটবলার রয়েছেন। আবার ৯ জনই হচ্ছেন প্রথম একাদশের ফুটবলার। গতকাল (রোববার) ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। আজ এসেছে আরো ৯ জনের।
আবু হাসান চৌধুরী প্রিন্স গণমাধ্যমকে জানান, ২৫ জুন লিগ সামনে রেখে ১৯ তারিখ সবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। আজ রিপোর্ট পেয়েছি। এরমধ্যে প্রধান কোচ ও ১২ ফুটবলার এবং ৪ জন বলবয়সহ মোট ১৭ জনের করোনা পজিটিভ এসেছে।
২৫ জুন আবাহনী-মোহামেডানের ম্যাচ দিয়েই আবার শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ। তার আগেই করোনার এই দুঃসংবাদ। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে কোচ শন লেন নিজের বাসায় থাকলেও ফুটবলাররা ছিলেন ক্লাবেই। এখন কোচকে নিজের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। করোনাক্রান্ত ফুটবলাররা ক্লাবেই রয়েছেন।
আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, এই পরিস্থিতিতে ক্লাবের প্রিমিয়ার লিগে অংশ নেয়া সম্ভব নয়। আমরা আগামীকালই (মঙ্গলবার) বাফুফেকে চিঠি দিয়ে বিস্তারিত জানাবো এবং আমাদের লিগের খেলাগুলো অন্তত ১৪ দিন পিছিয়ে দেয়ার আবেদন করবো। কারণ, এই সময়টা কোচ, খেলোয়াড় এবং বয়লবয়দের কোয়ারেন্টাইনে রাখতে হবে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ