ভয়ানক মানসিক বিকৃতি: ক্রিকেটার ধোনির শিশুকন্যাকে ধর্ষণের হুমকি!
০৯ অক্টোবর ২০২০, ০৯:০২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম
স্পোর্টস ডেস্ক:
ভয়ানক মানসিক বিকৃতি ঘটেছে এক শ্রেণির পুরুষের। তাদের বিকৃত মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে দেশে দেশে। আইপিএলে পরপর কয়েকটি ম্যাচ জেতাতে না পারায় চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাঁচ বছর বয়সী শিশুকন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে! কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে হারের পর ইনস্টাগ্রাম, টুইটারে এবং ফেসবুক পোস্টে স্পষ্ট লেখা হয়েছে, 'তেরি বেটি জিভাকা রেপ করুঁ?'
গতকাল বৃহস্পতিবার ওই হুমকির পর শুক্রবার বিকাল পর্যন্ত ওই ঘটনায় পুলিশ কিংবা ধোনির পরিবারের পক্ষ থেকে কোনো আইনী ব্যবস্থা নেওয়া হয়নি। মধ্যপ্রাচ্যে আইপিএল খেলতে ব্যস্ত ধোনি এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। তার স্ত্রী সাক্ষীও এ ব্যাপারে কিছুই বললেননি। এসব ক্ষেত্রে অবশ্য স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ তাদের সাইবার সেলের মাধ্যমে আইনি ব্যবস্থা নিতে পারে। যেমন সম্প্রতি বাংলাদেশের একজন ক্রিকেটারের মেয়ের ছবিতে বাজে কমেন্টকারীদের ধরতে উদ্যোগ নিয়েছে পুলিশ।
জিভার 'অপরাধ', নাইট রাইডার্সের বিপক্ষে তার বাবা ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। 'ফিনিশার' হিসেবে খ্যাত ধোনি ম্যাচ জেতাতে ব্যর্থ হয়েছেন। ধোনির পাশাপাশি রান তাড়া করতে ব্যর্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় নিন্দিত হচ্ছেন কেদার যাদবও। কিন্তু তার পরিবার বা পরিজনদের জড়িয়ে কিছু বলা হয়নি। কিন্তু ধোনির ক্ষেত্রে যে হুমকি দেওয়া হয়েছে, তা নজিরবিহীন! ধোনি ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক। তার শত্রুর চেয়ে ভক্তের সংখ্যাই বেশি। তার সঙ্গে এবার এমন ঘটনা ঘটছে!
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ