পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
১৩ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বেতন বোনাসের দাবিতে নরসিংদীর পলাশে কর্মবিরতীসহ বিক্ষোভ করেছে দেশবন্ধু পলিমার লিমিটেড কারখানার শ্রমিকরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বালিয়া গ্রামে অবস্থিত কারখানটির মুল ফটকের সামনে শতশত শ্রমিক অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল করেন।
এতে পুরো কারখানা জুড়ে উত্তেজনা বিরাজ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে বর্তমানে সাড়ে ৫০০ শ্রমিক কর্মরত রয়েছেন। কয়েক বছর ধরে মালিক পক্ষ ঠিকমত শ্রমিকদের বেতন পরিশোধ করছেন না। একই সাথে গত ৩ বছরের ইনক্রিমেন্টের টাকাও পাওনা রয়েছেন শ্রমিকরা। পাওনা টাকা চাইতে গিয়ে বিভিন্ন সময় কর্তৃপক্ষ থেকে হুমকি ও ভয়ভীতির মুখে পড়তে হচ্ছে শ্রমিকদের। এ অবস্থায় কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।
এদিকে এ বিষয়ে কারখানাটির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য রাজি হননি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, সকালে দেশবন্ধু পলিমার কারখানাটিতে শ্রমিক আন্দোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে বেতন পরিশোধ করা হবে বলে শ্রমিকদের আশ্বাস দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা