নরসিংদীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ
২২ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে খেলাধুলার চর্চা বৃদ্ধি করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন। এ বিষয়ে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেয়া হবে। আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড় সংস্থার সাথে ১ম সভায় এই নির্দেশ দেন তিনি।
সভায় জাতীয় ক্রীড়া পরিষদের কর্মসূচী অনুসারে জেলায় খেলাধুলার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি থেকে পাওয়া ক্রীড়া সামগ্রী যথাযথভাবে বিতরণের জন্য জেলা ক্রীড়া অফিসার কে তালিকা প্রস্তুত করতে বলা হয়। জাতীয় পর্যায়ে নরসিংদীর অংশগ্রহণ আছে এমন খেলোয়াড়দের একটি তালিকা করতেও বলা হয়। এছাড়া জেলা ক্রীড়া সংস্থায় খেলাধুলার আয়োজন, যথাযথভাবে বাজেট প্রণয়ন এবং খরচের বিষয়ে স্বচ্ছতা আনতে অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করা হয়। স্টেডিয়ামের দোকানগুলো বরাদ্দের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কী না তা খতিয়ে দেখতে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
নরসিংদীতে নতুন যোগ দেয়া জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন এর সাথে জেলা ক্রীড়া সংস্থার ১ম সভা ছিল এটি। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোঃ সামসুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আওলাদ হোসেন মোল্লা, জাহিদুল কবীর ভুইয়া, তৌহিদুর রহমান, আব্দুল কাইয়ূম মোল্লা, মোঃ নাজমুল আলম ও রফিকুল ইসলাম সুজন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ