জাভেদ ওমর বেলিম বাংলাদেশের ক্রিকেটে ‘নিষিদ্ধ’
২১ এপ্রিল ২০২০, ০৪:৫৯ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ এএম
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট ছেড়েছেন ১১ বছর হয়েছে। তবু ক্রিকেটের সঙ্গেই ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। তবে ভবিষ্যতে আর কখনই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা হবে না তার। বেলিমকে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো পদে দায়িত্ব না দেওয়ার জন্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। তার বিরুদ্ধে দলের তথ্য পাচারের অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) ক্রিকেট ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজের বরাত দিয়ে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জাভেদ ওমরকে বাংলাদেশ নারী দলের সর্বশেষ দুই সিরিজে ম্যানেজারের দায়িত্ব দিয়েছিল বিসিবি। আর চলতি বছর অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার বিরুদ্ধে দলের তথ্য পাচারের বিষয়ে সন্দেহজনক কার্যকলাপ দৃষ্টিগোচর হয় আইসিসির। কিন্তু তিনি বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ছিলেন বলেই আইসিসি তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি।
নাম প্রকাশ না করা শর্তে এক বিসিবি অফিসিয়াল বলেছে, ‘হ্যাঁ, আইসিসি আমাদের অবহিত করেছে বিষয়টি এবং তাকে ভবিষ্যতে কোনো ইভেন্টে না রাখার ব্যাপারে জানিয়েছে। সত্যি কথা বলতে এটা খুবই হতাশাজনক।’
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার