পাঁচ মেয়ের সৌভাগ্যবান পিতা হলেন শহীদ আফ্রিদি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
স্পোর্টস ডেস্ক:
কন্যা সন্তান জন্ম দেয়াকে ভাবা হয় সৌভাগ্যের নিদর্শন হিসেবে। পৃথিবীর সেই সৌভাগ্যবান বাবাদের একজন শহীদ আফ্রিদি। এর আগে ৪ কন্যার পিতা ছিলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। এবার তার ঘর আলো করে এলো আরও এক কন্যাসন্তান।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ সুখবরটি জানিয়েছেন আফ্রিদি নিজেই। যেখানে আফ্রিদি লিখেছেন, ‘স্রষ্টার অসীম দয়া ও কৃপা... আমি ৪ জন অপরূপ কন্যার পিতা ছিলাম, এখন তিনি আমাকে পঞ্চম কন্যা উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুভকাঙ্ক্ষীদের সঙ্গে আমি এই সুখবরটি ভাগাভাগি করলাম...# চার থেকে পাঁচ হলো।’
টুইটারে ওই পোস্টের সঙ্গে আফ্রিদি ৪ কন্যাকে নিয়ে নতুন অতিথির সঙ্গে তোলা তার একটি ছবিও দিয়েছেন। যে ছবি প্রকাশ হওয়ার পর তাতে অভিনন্দন আর শুভ কামনার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া আফ্রিদি কদিন পর ৪৬ বছরে পা দেবেন। সর্বশেষ তাকে আন্তর্জাতিক আঙিনায় দেখা গেছে ২০১৮ সালের মে মাসে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসিসির বিশ্ব একাদশের হয়ে খেলতে। এরপর থেকে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাচ্ছেন আফ্রিদি। মাস কয়েক আগে খেলে গেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল), যেখানে তার দল ছিল ঢাকা প্লাটুন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ