পূজাই হচ্ছেন সৌম্য সরকারের জীবনসঙ্গী
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকারের বিয়ে। হঠাৎ করে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন সাতক্ষীরার এই ক্রিকেটার। তবে মিডিয়ার কারণে আগেই প্রকাশ পেয়ে যায় সৌম্য সরকারের বিয়ের খবরটি। যদিও মিডিয়ার সামনে বিয়ের বিষয়ে বিস্তারিত কোন কিছুই খোলামেলা বলছেন না সৌম্যের পরিবার।
এর মধ্যেই প্রকাশ হয়ে গেল হবু বউয়ের সঙ্গে সৌম্যর রোমান্স। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সেটি প্রকাশ করলেন সৌম্য নিজেই। এ ছবিতে পরিষ্কার করে দেখা গেল না পাত্রীর অবয়ব। হবু স্ত্রীর সঙ্গে মুখোমুখি বসে ছবি পোস্ট করে ক্যাপশনে সৌম্য লিখেছেন ‘কামিং সুন’ অর্থাৎ (শিগগিরই আসছে)।
গতকালই ছেলের হবু বৌ-এর নাম জানিয়ে দিয়েছেন সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার। তিনি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য করা হয়েছে। বৌমার নাম প্রিয়ন্তি দেবনাথ পূজা। বর্তমানে রাজধানীর গ্রিন রোডে থাকেন পূজার পরিবার। তার বাবা ব্যবসায়ী। পূজা বর্তমানে রাজধানীর একটি কলেজে ও-লেভেল হায়ার সেকেন্ডারিতে (এইচএসসি) পড়ছে। পাত্রীর দাদার বাড়ি পিরোজপুর। তবে বাবা-মা খুলনার টুটপাড়ায় থাকেন। যে কারণে বিয়ের আনুষ্ঠানিকতাও হবে খুলনার টুটপাড়ায়। আর বউভাতের অনুষ্ঠান হবে সৌম্যের নিজ এলাকা সাতক্ষীরার মন্টু মিয়ার বাগানবাড়িতে।
বিয়ের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সৌম্যকে বাদ দিয়ে কাল ১৫ ফেব্রুয়ারি টেস্ট দল ঘোষণা করবে বিসিবি। সৌম্যের পরিবর্তে কাউকে নেয়া হবে কিনা তা নিশ্চিত করেনি বিসিবি। ঘরের মাঠে সিরিজ হওয়ায় যে কোনও সময় স্কোয়াডে নতুন খেলোয়াড় নেয়ার সুযোগ থাকায় ১৩ জনের টেস্ট দল দেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ