বিকেলে দেশে ফিরছেন বিশ্ব চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা
১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:১১ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ এএম
স্পোর্টস ডেস্ক:
অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপের সোনালী ট্রফিটা নিয়ে দেশে ফিরে আসবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশের ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা করা জুনিয়র টাইগাররা।
বিমানবন্দরে পৌঁছার পর আকবর আলীদের ফুলেল সংবর্ধনা দেয়া হবে। ছোট পরিসরে তাদের জন্য আয়োজনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আয়োজন শেষ হলে বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে আসা হবে মিরপুরের বিসিবি কার্যালয়ে। সেখানেও তাদের জন্য আয়োজনের ব্যবস্থা রেখেছে বিসিবি। এই আয়োজন শেষ হলে যত দ্রুত সম্ভব ক্রিকেটারদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবে বিসিবি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিসিবি কার্যালয়ে টাইগার যুবাদের বরণের প্রস্তুতি নিয়ে কথা বলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, আপনারা জানেন যে, অনূর্ধ্ব-১৯ দল বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আসার কথা ছিল। সময় পরিবর্তন হয়ে এখন বিকেল ৫টার দিকে এসে পৌঁছাবে তারা। তাই ওভাবেই পরিকল্পনা করা হচ্ছে। যেহেতু অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল তাই সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কিছু অ্যারেঞ্জমেন্ট রাখছি। বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে তাদের বোর্ডে নিয়ে আসার ব্যবস্থা করছি। অনুষ্ঠান শেষে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানো হবে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ