যুব বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
৩০ জানুয়ারি ২০২০, ১০:২৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ এএম
স্পোর্টস ডেস্ক:
স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলো বাংলাদেশ যুব ক্রিকেট দল। পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ২৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় যুবারা। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪২.৩ ওভারে মাত্র ১৫৭ রানেই অলআউট প্রোটিয়া যুবারা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ যুব ক্রিকেট দল। শুরুতেই ১২.১ ওভারে ৬০ রানের জুটি গড়ে তোলে। ১৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। অপর ওপেনার তানজিদ হোসেন সর্বোচ্চ ৮৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ১২টি বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান তিনি।
মাহমুদুল হাসান জয় ৩ রান করে আউট হয়ে গেলেও মিডল অর্ডারে তৌহিদ হৃদয় ৭৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস। এরপর শাহাদাত হোসেন ৭৬ বলে খেলেন অপরাজিত ৭৪ রানের ইনিংস। শামিম হোসেন ১ রান করে রানআউট হয়ে গেলেও শেষ মুহূর্তে ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলি।
জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুললেও রাকিবুল হাসান আর তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ৩৫ রান করেন জোনাথন বার্ড। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লুক বিউফোর্ট।
রাকিবুল হাসান টুর্নামেন্টে দ্বিতীয়বারের মত ৫ উইকেট তুলে নেন। মূলতঃ তার ঘূর্ণির সামনেই কুপোকাত হয়ে পড়ে প্রোটিয়ারা। তানজিম হাসান সাকিব নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও শামিম হোসেন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ