কোচ হিসেবে মাঠে ফিরছেন শচীন, ওয়ালশ
২১ জানুয়ারি ২০২০, ০৫:১৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট মাঠে ফিরছেন ক্রিকেট কিং শচীন টেন্ডুলকার ও কোর্টনি ওয়ালশ। না, খেলোয়াড় হিসেবে নয়। ফিরছেন কোচ হিসেবে। গেল কয়েক মাস ধরে প্রবল দাবানলে অস্ট্রেলিয়ায় লক্ষাধিক জীবজন্তু ও প্রায় ৩০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এ ক্ষতি মোকাবেলায় বিশেষ চ্যারিটি ম্যাচের আয়োজন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। দেশ-বিদেশের সাবেক কিংবদন্তিরা সেই ম্যাচে খেলবেন।
বহুল আলোচিত ম্যাচে রিকি পন্টিং একাদশের মুখোমুখি হবে শেন ওয়ার্নের দল। এখন পর্যন্ত জানা গেছে– অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, ব্রেট লি, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসনের মতো অজি লিজেন্ডরা এ ম্যাচে লড়বেন। খেলতে পারেন স্টিভ ওয়াহও। এমনকি অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেটাররাও ম্যাচে থাকতে পারেন।
ওই ম্যাচে পন্টিংয়ের দলের কোচিংয়ের দায়িত্ব পেলেন ভারতীয় কিংবদন্তি শচীন। অপর দল অর্থাৎ ওয়ার্ন একাদশের কোচিং করাবেন ক্যারিবীয় মহারথী কোর্টনি ওয়ালশ।
আগামী ৮ ফেব্রুয়ারি ঐতিহাসিক এ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজে)। বুশফায়ার ক্রিকেট ব্যাশ নামের প্রীতি ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ যাবে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ