পাকিস্তানকে নিজের মাটিতে হারিয়ে বাংলাদেশ যুবাদের সিরিজ জয়
১৪ নভেম্বর ২০২২, ০৮:২১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সিরিজের অলিখিত ফাইনাল তৃতীয় ম্যাচে সোমবার (১৪ অক্টোবর) চার উইকেটে জিতেছে জুনিয়র টাইগাররা। স্বাগতিক পাকিস্তানকে ২২০ রানে থামায় সফরকারীরা। চার উইকেট হাতে রেখে ম্যাচ জয় করে বাংলাদেশের যুবারা।
মুলতানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে বর্ষণ ও রাফি তিনটি করে উইকেট নেন। জীবন দুইটি ও ইকবাল হোসেন ইমন পান একটি উইকেট। ৪২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান।
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অর্ডারও ব্যর্থ হয়। টপ অর্ডারে রান পান একমাত্র আশিকুর রহমান। ব্যর্থ হন চৌধুরী রিজওয়ান (৪), শাহরিয়ার সাকিব (১), সোহাগ আলি (৮) ও মোহাম্মদ শিহাব জেমস (৭)। আশিকুর খেলেন ৫৬ বলে ৭২ রানের ঝলমলে ইনিংস। দলের জয়ের পথ সহজ করে দেন তিনি।
মিডল অর্ডারে অর্ধশতক হাঁকান আহরার আমিন ও জীবন। আমিন ৭০ বলে ৫২ রান করে বিদায় নেন। তবে ৫৯ বলে ৫৭ রান করে অপরাজেয় থাকেন জীবন। ছয় উইকেট হারিয়ে ৪১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। জিতেছে চার উইকেটে। ম্যাচসেরা হয়েছেন জীবন।
সিরিজের প্রথম ম্যাচটি সাত উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল জুনিয়র টাইগাররা। শেষ ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়ে ট্রফি নিয়েই দেশে ফিরবে বাংলাদেশের যুবারা। সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের মিনহাজ।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি