পিএসএল ড্রাফটে সাকিব,তামিম সহ বাংলাদেশের ৭ ক্রিকেটার
০৫ নভেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পিএম
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের জন্য ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। যেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে রয়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ।
ড্রাফটের তালিকা চূড়ান্ত না হলেও নিবন্ধন করা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যমের প্রকাশিত তালিকা হিসেবে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন ৮ বিদেশি ক্রিকেটার। যেখান বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন সাকিব।
দ্বিতীয় সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭৬ ক্রিকেটার। যেখানে বাংলাদেশ থেকে ওয়ানডে অধিনায়ক তামিমের সঙ্গে রয়েছেন মাহমুদউল্লাহ, লিটন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ এবং পেসার এবাদত হোসেন।
এর আগে পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব, তামিম, লিটন এবং মাহমুদউল্লাহ। এ ছাড়া মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম এবং এনামুল হক বিজয়ও এর আগে পিএসএল খেলেছিলেন। তবে তাদের তিনজনের কেউই নেই এবারের আসরের ড্রাফটে।
আগামী বছরের ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের অষ্টম আসর। টুর্নামেন্টটির পর্দা নামবে ১৯ মার্চ। এর আগে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা