পাঁচ ম্যাচই জিততে চান বিশ্বকাপে শ্রীরাম
২০ অক্টোবর ২০২২, ০৬:৪৮ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
কাউছার এ. মাহমুদ:
অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী টেস্ট খেলুড়ে দলগুলোর মাঝে সম্ভবত সবচেয়ে বাজে অবস্থায় আছে বাংলাদেশ। আফগানিস্তান তো বটেই, আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের অবস্থাও টাইগারদের চেয়ে ভালো বলে মনে করেন অনেক ক্রিকেট বিশ্লেষক। সরাসরি সুপার টুয়েলভে ওঠা বাংলাদেশ খেলবে মোট ৫টি ম্যাচ। সবগুলো ম্যাচই জয়ের আশা করছেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম। তবে, বাস্তবতাটাও তিনি বোঝেন।
বিশ্বকাপের মূলপর্বে গত ১৫ বছরে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারেনি। সেখানে আজ বৃহস্পতিবার ব্রিসবেনে দলীয় অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীরাম বলেন, 'সম্ভব হলে ৫টি ম্যাচই জেতা আমাদের লক্ষ্য। সব দলই তো জয়ের জন্য মাঠে নামে। তবে আমাদের বাস্তবতা বুঝতে হবে। একটি করে ম্যাচ ধরে এগিয়ে যেতে হবে। এখনও দুটি প্রতিপক্ষ কারা হবে তা আমরা জানি না। অপেক্ষা করছি জানার জন্য। তাই একটি একটি ম্যাচ করে এগোনো খুব গুরুত্বপূর্ণ। খুব বেশি দূরে না ভেবে স্রেফ ওই ম্যাচ নিয়েই ভাবতে হবে।'
বিশ্বকাপের মতো মঞ্চে জয়ের ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলোতে জোর দিতে বললেন শ্রীরাম, 'ম্যাচের মধ্যে ম্যাচ নিয়েও ভাবতে হবে… খেলাটাকে ভেঙে, যতটা সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ওই অংশগুলো জয় করা নিয়ে ভাবতে হবে। ওই ছোট ছোট মুহূর্তগুলো ভাবা হবে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না, পুরো ৫ ম্যাচ মাথায় রেখে আমাদের এগোনো উচিত। একটি করে ম্যাচ ধরে নেওয়া এবং সেই ম্যাচের নানা মুহূর্ত নিয়েই আমাদের মনোযোগ রাখতে হবে।'
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ