বাংলাদেশে আসা আফগান ক্রিকেট দলের ৮ সদস্য করোনায় আক্রান্ত
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০২ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ সফরে আসা আফগান খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলে প্রায় ৮ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এর মধ্যে আছেন দলের ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও।
বিসিবি সূত্রে জানা যায়, করোনা আক্রান্তদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা পৌঁছানোর পর রোববার (১৩ ফেব্রুয়ারি) ২৩ সদস্যের বহর সিলেটে পৌঁছায়। সেদিনই করোনা পরীক্ষা করা হয় এবং সোমবার (১৪ ফেব্রুয়ারি) জানা যায়। তবে কারও নাম জানা যায়নি।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। তার আগে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করছে সফরকারী দল। যদিও কোচিং স্টাফের সব সদস্য এখনও দলের সাথে যোগ দেননি।
বাংলাদেশের মাটিতে আফগানরা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ