বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র সম্ভাব্য তারিখ ঘোষণা
০২ ডিসেম্বর ২০২১, ০৮:২৪ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হওয়ার পর ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত হতে পারেনি প্রাণঘাতী করোনা মহামারির কারণে। অবশেষে ২০২২ সালে অনুষ্ঠিত হবার সম্ভাবনা জেগেছে। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্ভাব্য সময়ও নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন গণমাধ্যমকে বলেছেন, আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছি, ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা বিপিএল শেষ করব। এবারের বিপিএলে ৫টি দল অংশ নেবে। দলগুলো এখনও ঠিক না হলেও চলছে দল কেনাবেচার কার্যক্রম। আগামী পাঁচ তারিখ পর্যন্ত দল জমা দেওয়া যাবে।
এদিকে মাথাচাড়া দিয়ে উঠছে প্রাণঘাতী করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। এই সময়ে বিপিএল আয়োজন হলেও বিদেশি খেলোয়াড়দের আসা নিয়ে কোনো বাধা হবে কি না এ নিয়ে তিনি বলেন, “আমাদের দেশে তো স্বাভাবিক ভাবে চলছে। ওটার (ওমিক্রন) প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি খেলোয়াড়দের ভ্রমণের ব্যাপারে। তখন বিষয়টাকে এখন যেভাবে চিন্তা করছি, তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে।”
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ