শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
১৯ জানুয়ারি ২০২০, ০২:০৮ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ৫৫ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে ইহকালে শান্তি, পরকালে মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে এই আখেরি মোনাজাতে লাখো মুসল্লি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা জমশেদ। মোনাজাতে লাখ লাখ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে পুরো টঙ্গী প্রকম্পিত হয়ে ওঠে।
এর আগে রোববার বাদ ফজর থেকে হেদায়েতি বয়ান শুরু হয়। সকাল থেকে ইজতেমায় বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন। ৪ দিন বিরতির পর গত ১৭ জানুয়ারি (শুক্রবার) ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। গত ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে আখেরি মোনাজাতের দিন ইজতেমায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে ১৬টি বিশেষ ট্রেন চলাচল করছে। এছাড়া বিআরটিসির শতাধিক বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও আশপাশের এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বিভাগ : ধর্ম
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ