ঈদুল আযহার সম্ভাব্য দিন ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা
০১ মে ২০২৩, ০৭:৫৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম
টাইমস ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরের আমেজ থাকতে থাকতেই শুরু হয়েছে ঈদুল আযহার দিন গণনা। এরই মধ্যে পবিত্র ঈদুল আযহার দিন তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা।
জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, আগামী ২৮ জুন ঈদুল আযহা অনুষ্ঠিত হতে পারে। ২৭ জুন আরাফাতের দিন পালিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাঁদ দেখার উপরই পুরোটা নির্ভর করছে।
ঈদুল আযহা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। শুধু উৎসবই নয়, এটা ত্যাগের ইবাদতও বটে। পবিত্র ঈদুল আযহার সময় বিশ্বব্যাপী মুসলমানরা প্রার্থনার পর পশু কোরবানি করেন। আর সেই গোশত ভাগাভাগি করে নেয় সকলে। এই কোরবানির সঙ্গে ইসলামের ঐতিহাসিক ঘটনা জড়িত।
হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.) এর কোরবানির দৃষ্টান্তকে বারবার স্মরণ করতেই কোরবানির ঈদের ব্যবস্থা করেছেন আল্লাহ তায়ালা। এ ছাড়া আরাফাতের দিন হজ্ব পালনকারী মুসলমান তীর্থযাত্রীরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের সমভূমিতে জড়ো হন। হজ্জের আনুষ্ঠানিকতা শেষ হয় ঈদের দিন।
বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটি অথবা নির্ধারিত কর্তৃপক্ষ হজ্ব ও ঈদুল আযহার আগের দিনগুলোতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে থাকেন। তাই জ্যোতির্বিদদের দেওয়া দিন-তারিখ নির্ধারিতভাবে প্রয়োজন নাও হতে পারে।
বিভাগ : ধর্ম
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ