শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত ২
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলার জয়নগর ইউনিয়নের গাবতলী বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন গাবতলী গ্রামের আব্দুল আলির ছেলে বশির আহমেদ (২৫) ও গিলাবের গ্রামের জাকির হোসেন (২০)।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বশির আহমেদ বাড়ি থেকে রিকশাযোগে গাবতলী বাজারে যাওয়ার পথে আগে থেকে অবস্থান নেয়া গিলাবের গ্রামের ১০/১৫ জন লোক বশিরকে রিকশা থেকে নামিয়ে চাপাতি ও রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। সেসময় বশির আহমেদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। হামলার খবর পেয়ে বশির আহমেদের লোকজন পাল্টা হামলা চালিয়ে গিলাবের গ্রামের ব্যবসায়ী জাকির হোসেন কে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যেকোনো সময় দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ।
সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার