ফরহাদ আলম ভূঞা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মাদ্রাসা কমিটির সভাপতি নির্বাচিত
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
শেখ মানিক:
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান মো: ফরহাদ আলম ভূঞা। এ নিয়ে তিনি টানা ৬ষ্ঠবারের সভাপতি হলেন।
বুধবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো: ফরহাদ আলম ভূঞার নাম প্রস্তাব করলে ম্যানেজিং কমিটির সকল অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা তাকে সমর্থন জানালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।
মো: ফরহাদ আলম ভূঞা জানান, লেখাপড়ার মান ও অবকাঠামোগত উন্নয়ন, মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করাসহ মাদ্রাসার শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই।
তিনি আরও জানান, গুণগত শিক্ষার প্রসারের মাধ্যমে ভাল ফলাফল অর্জন করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আর যারা আমাকে সমর্থন দিয়ে এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ দিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি প্রত্যেকের সহায়তা কামনা করছি।
মাদ্রাসার সুপারসহ সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সদস্য ও দাতা সদস্যসহ নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর