শিবপুরে নিখোঁজের চারদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারি ২০২০, ০২:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে নিখোঁজের চারদিন পর রিফাত (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে শিবপুর উপজেলার দক্ষিণ সাধার চর উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিফাত একই এলাকার শুক্কুর আলীর ছেলে। এ ঘটনায় আশরাফুল (১৫) ও রাসেল (১৬) দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রিফাত নিখোঁজের পর গত শনিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার পরিবার। পরে পুলিশ সন্দেহবশত একই এলাকার আশরাফুল (১৬) নামে এক কিশোরকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক আশরাফুল পুলিশকে জানায়, একই এলাকার শহিদুল্লার ছেলে রাসেল (১৭) ও নাজমুল হকের ছেলে সাইফুল (১৫) মিলে রিফাতকে গলা কেটে হত্যা শেষে মরদেহটি দক্ষিণ সাধার চর উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাংকিতে লুকিয়ে রেখেছে। পরে পুলিশ তার দেয়া তথ্যমতে বৃহস্পতিবার ভোরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনায় জড়িত থাকায় রাসেল ও আশরাফুলকে আটক করেছে পুুলিশ। প্রেম সংক্রান্ত বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর