আমাদেরকে আরও একটি যুদ্ধ করতে হবে: শিবপুরে ফকির আলমগীর
২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
হলধর দাস:
২১শে পদকপ্রাপ্ত প্রখ্যাত গণ সংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর বলেছেন, আমাদেরকে আরও একটি যুদ্ধ করতে হবে। যারা অমুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধা সেজে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন এ ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নরসিংদীর শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সততা সংঘ, মা সমাবেশ এবং বীর মুক্তিযোদ্ধাদের দেয়া সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফকির আলমগীর বলেন, আমাদেরকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে নতুন করে যুদ্ধে নামতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। আমি একসময় বিসিআইসির জিএম ছিলাম কিন্তু ২০০৮ সালে মুক্তিযুদ্ধের সরকার আমাকে সে পদ থেকে অপসারণ করে। এখন আমার আর কোন জায়গা নাই। এখন দেখা যায় মুক্তিযুদ্ধের তালিকায় রাজাকারের নাম আর রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম। বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যেভাবে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তোমরা একইভাবে এদেশকে এগিয়ে নেওয়ার জন্য সন্ত্রাস, মাদক আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াও।
তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে সহকারী অধ্যাপক তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সেক্টরস কমান্ডার্স ফোরাম ৭১ এর সভাপতি আব্দুল মোতালিব পাঠান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সূর্র্য্যকান্ত দাস, একাডেমির প্রতিষ্ঠাতা বশিরুল ইসলাম বশির, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, কমান্ডার আরমান মিয়া, কমান্ডার আব্দুল মোতালিব খাঁন, কমান্ডার হাজী মোঃ শাহজাহান, কমান্ডার আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মদ, ইউপি চেয়ারম্যান রাসেল আহম্মেদ, সাবেক চেয়ারম্যান ফাসাদ মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে ১১০জন বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয় ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে জাতীয় গণ সংগীত শিল্পী ঋষিজ শিল্পী গোষ্ঠির সভাপতি ফকির আলমগীর, ফাতেমা বর্ণা, রাবেয়া আক্তার সেতু, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, এস.আই আলমগীর হোসেন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর