বাংলাদেশ এখন সমৃদ্ধশালী দেশ: শিল্পমন্ত্রী
২৬ ডিসেম্বর ২০১৯, ০১:০৪ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দীর্ঘদিনের ষড়যন্ত্র মোকাবিলা করে আবার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। দেশবিরোধী ষড়যন্ত্র সব সময়ই চলছে। বারবার আঘাত এসেছে। সেই আঘাত মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সমৃদ্ধশালী দেশ। জাতির জনক শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানিদের বিতাড়িত করে বাংলাদেশ স্বাধীন করে। আর শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে সারাবিশ্বে বাংলাদেশের ঐতিহ্য ছড়িয়ে দিচ্ছে। যার ফলে বিশ্ব দরবারে লাল সবুজের বিজয় নিশান উড়াচ্ছে বাংলার দামাল ছেলেরা।
মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুণ অর রশিদ, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম ভূইয়া রাখিল প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর