শিবপুরে প্রাইভেটকার-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-১, আহত-৪
০৪ ডিসেম্বর ২০১৯, ০১:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে জোনায়েদ সিদ্দিকী (২৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন মাইক্রোবাস যাত্রী।
নিহত জোনায়েদ সিদ্দিকী পুরান ঢাকার মাওলানা তোফাজ্জল হোসেনের ছেলে ও বিভিন্ন ওয়াজ মাহফিলের ধর্মীয় বক্তা ছিলেন, বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতরাতে সিলেটের একটি মাহফিল থেকে ওয়াজ শেষ করে প্রাইভেটকার যোগে ঢাকায় ফিরছিলেন জোনায়েদ সিদ্দিকী। এসময় বিপরীত দিক থেকে ব্রাক্ষণবাড়িয়াগামী আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোনায়েদ সিদ্দিকীর মৃত্যু হয়। দুইজন গুরুতর সহ আহত হয় আরো চার মাইক্রোবাস যাত্রী।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসের এক যাত্রীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে। অন্যান্য আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর