শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী যারা
৩০ অক্টোবর ২০১৯, ০৮:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
মোমেন খান:
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নরসিংদীর শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
নির্বাচনে ৫ জন সদস্য পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ১ হাজার ৬ শত ৪৩ ভোটের মধ্যে ১ হাজার ১ শত ৫১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মাহমুদা আক্তার।
প্রাপ্ত ফলাফলে বিজয়ীরা হলেন- আবুল কালাম মৈশান (প্রাপ্ত ভোট ৫৯০), মো: কামরুজ্জামান কামাল (প্রাপ্ত ভোট ৫৪৮), মোখলেছুর মোল্লা (প্রাপ্ত ভোট ৫৪০), মো: ইকবাল হোসেন (প্রাপ্ত ভোট ৪৯৭) ও মোছলেমা বেগম (প্রাপ্ত ভোট ৭৪১)।
পরাজিত প্রার্থীদের মধ্যে কামাল হোসেন ভূইয়া পেয়েছেন ৩২৫ ভোট, মো: মানিক সরকার ২৮৭ ভোট, মাহবুব রিকাবদার ৪৭৫ ভোট, শাহ আলম পাঠান ২৮২ ও তাপসী রাবেয়া ২৯৮ ভোট পেয়েছেন।
নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলসহ অভিভাবক মহলে দিনভর ছিল নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক সমর্থনের কারণে এ নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর