চিরনিদ্রায় নরসিংদী চেম্বারের সাবেক প্রেসিডেন্ট রমিজ উদ্দিন ফকির
২৫ অক্টোবর ২০১৯, ০৯:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
মোমেন খান :
নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন এর পিতা ও নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট রমিজ উদ্দিন ফকির চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তিনি গত বুধবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২;৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় শিবপুর উপজেলার দুলালপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজার নামাজে শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান সহ এলাকার সর্বস্তরের জনগণ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রমিজ উদ্দিন ফকির ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি, গাজীপুর চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

রমিজ উদ্দিন ফকির এর মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী টাইমস এর বার্তা প্রধান আসাদুজ্জামান রিপন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর