শিবপুরে ইউপি সদস্যসহ ৫ জন গ্রেপ্তার, পিস্তল, বন্দুক ও ইয়াবা উদ্ধার
১৪ অক্টোবর ২০১৯, ০৭:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১টি পিস্তল, ১টি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১৪ অক্টোবর) সকালে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
গ্রেপ্তারকৃতরা হলো-শিবপুর উপজেলার কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আরিফ সরকার (৩৬), উত্তর কারারচর এলাকার আবুল হোসেন পাঠানের ছেলে ও পুটিয়া ইউপি সদস্য রোমান পাঠান (৩৩), আশ্রবপুর গ্রামের কালাচাঁন প্রধানের ছেলে সোহাগ প্রধান (২৮), সৈয়দনগর উত্তরপাড়ার হুমায়ুন কবিরের ছেলে জাহিদুল ইসলাম (৩১) ও সৈয়দেরগাঁও এলাকার মৃত সাফির ছেলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সুমন (৩২)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শিবপুরের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল। এসময় আরিফ সরকারের নিকট থেকে ২ রাউন্ড কার্তুজসহ ১টি পিস্তল, রোমান পাঠানের নিকট হতে ১টি দেশীয় ১নলা বন্দুক এবং বাকী ৩ জন সোহাগ, জাহিদ ও সুমনের নিকট নিকট হতে ইয়াবা উদ্ধার করা হয়।
নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, এ ঘটনায় শিবপুর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধীরা যে কেউ হউক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর