শিবপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
১২ অক্টোবর ২০১৯, ০৫:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে দুই ট্রাকের সংঘর্ষে রাজন ইসলাম (১৮) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দিনগত রাত তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদার গ্রামের জহিরুল ইসলামের ছেলে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিলো। রাত তিনটার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক বাসস্ট্যান্ডে থাকা ট্রাকের পিছনের দিকে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে। এসময় সিলেটগামী ট্রাকের সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের হেলপার আটকা পড়েন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক থেকে হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। মরদেহ উদ্ধার করে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর