শিবপুরে প্রবাসী পরিবার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের ওয়ার্কশপ অনুষ্ঠিত
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
শিবপুর প্রতিনিধি:
শিবপুরে প্রবাসী পরিবারের রেমিট্যান্স আয় বাড়ানো এবং রেমিট্যান্স আয়কে অধিকতর লাভজনক ও উন্নত ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রবাসী পরিবার উদ্বুদ্ধকরণ কার্যক্রম (প্রপউক) এর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়ায় অবস্থিত আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও প্রপউক এর গ্লোবাল সমন্বয়কারী ড. শাহাদাত খান, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার জুয়েল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, প্রবাসীদের রেমিট্যান্স আয় বাড়ানো এবং রেমিট্যান্স আয়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। সে লক্ষ্যে আমাদের জনসচেতনতা বাড়াতে হবে।
প্রবাসীদের কল্যাণে জেলা প্রশাসন নরসিংদী জেলার প্রত্যেকটি উপজেলায় ওয়ানস্টপ সার্ভিস সেন্টার স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে বলে এসময় জানান জেলা প্রশাসক।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর