শিবপুরে কিশোর হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
২৮ আগস্ট ২০১৯, ০৩:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের আব্দুর রহিমের কিশোর ছেলে রিপন খান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামী গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টায় শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নিহতের আত্মীয় স্বজনসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। এসময় রিপন খানের হত্যাকারী ও সহযোগীদের ফাঁসির দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম বাবলু, নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুন খান, নিহতের বাবা আব্দুর রহিম, নিহতের মা সাহিদা বেগম ও নিহতের বড় বোন সুমি বেগম।
এ হত্যা মামলার ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রিপন হত্যা মামলায় প্রধান আসামি সৌরভ কে গ্রেফতার করা হয়েছে এবং সে দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। এই মামলায় অন্য আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ গত ৯ আগষ্ট শুক্রবার রাত ৯টার দিকে বাঘাব ইউনিয়নের পাচপাইকা এলাকায় পূর্ব শত্রুতার জেরে রিপন খানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় এলাকার লোকজন রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর