আওয়ামীলীগ ভয় পায় বলেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে: মন্জুর এলাহী
৩০ জুন ২০১৯, ০৬:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
শিবপুর প্রতিনিধি ॥
নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী বলেছেন, আওয়ামীলীগ জনগণকে ভয় পায় বলেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে আমার (বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী) উপর তিনবার হামলা করা হয়েছে। আমার নির্বাচনী নরসিংদী-৩ (শিবপুর) প্রচারের ২৮টি গাড়ী ভাংচুর করা হয়েছে। প্রায় ৩০০ নেতাকর্মীর নামে একাধিক গায়েবী মামলা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, তাদের এত হামলা মামলার পরও যখন আমার জনপ্রিয়তা আরো বাড়ে, তখন জনগণের ভয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমার প্রার্থিতা বাতিল করেছে। কারণ তারা দু’জন প্রার্থী যে ভোট পেত তার দ্বিগুণ বেশী ভোট ধানের শীষের প্রার্থী হিসেবে আমি পেতাম। সেজন্যই নির্বাচনের তিনদিন আগে আমার প্রার্থীতা বাতিল করেছে।
তিনি (২৯ জুন) শনিবার বিকালে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কফিল উদ্দিনের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার খড়িয়া বাজারে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার ভূঞা জুয়েলের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাত হোসেন মামুন, ছাত্রদলের সভাপতি মাছুম মোল্লা প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর