শিবপুরে জামিনে এসে এক গৃহবধুর উপর ফের হামলার অভিযোগ
২২ জুন ২০১৯, ০৮:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এসে ফের সালমা বেগম নামে এক গৃহবধুর উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ জুন) শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৩ মে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আক্রশাল গ্রামের মৃত আ: ওহাবের ছেলে মেজবাহ উদ্দিন (৫৫), মৃত মোসলেহ উদ্দিনের ছেলে হারুন মিয়া (৫০), মৃত মোতালিবের ছেলে চাঁন মিয়া (৩৫) ও লাল মিয়া (২০) সহ আজ্ঞাতনামা আরো ১০/১২ জন লোক বাঘাব গ্রামের মামুন মিয়ার স্ত্রী সালমা বেগম (৪২) কে গামছা দিয়ে হাত পা বেঁধে মারধর করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় ছালমার ছেলে রুমান ওফফে রুমেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলা নং ২৮ তারিখ ১৩ মে ২০১৯ইং।
এই মামলায় প্রধান আসামী মৃত আ: ওহাবের ছেলে মেজবাহ উদ্দিন (৫৫) কে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পরে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মেজবা উদ্দিনের নেতৃত্বে ৬/৭ জন লোক সালমার বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় এবং তাকে মারধর করে। এসময় প্রাণনাশসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে চলে যায় তারা। এ ঘটনায় সালমা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রি নং ৯২১, তারিখ ২২/০৬/২০১৯।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, বাঘাব ইউপি সদস্য মো: মনির হোসেন খান। এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনজার্জ মোল্লা আজিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি অভিযোগ পেয়েছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর