শিবপুরে সংসদ নির্বাচনে আহত নেতাকর্মীদের প্রতি বিএনপির সমবেদনা জ্ঞাপন
২৮ মার্চ ২০১৯, ০৫:১১ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম
শিবপুর প্রতিনিধি ॥
নরসিংদী-৩ (শিবপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধসহ আহত নেতাকর্মীদের সমবেদনা জ্ঞাপন করেছে বিএনপি। এ উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ গেইটস্থ ধীমান মার্কেটে উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা বেগম সেলিমা রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক, বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির জাতীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. শিরিন সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এড. আব্দুস সালাম আজাদ, সহ-যুব বিষয়ক সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ-সভাপতি মনজুর এলাহী, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আকরামুল হাসান মোল্লা মিন্টু প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকার্মীরা উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ মাদ্রাসার শিক্ষার্থী মাহিদাকে নগদ অর্থ সহায়তা প্রদান ও অন্যান্য নেতাকর্মীদের সমবেদনা জ্ঞাপন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন