শিবপুরে জুট মিলের গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে একটি জুট মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কারারচর এলাকায় মদিনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৬টি স্টেশনের মোট ৯ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মিলের গুদামজাত করা বিপুল পরিমান পাট পুড়ে গেছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো: শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ছয়টার দিকে জুট মিলের গুদামে আগুন দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে শিবপুর ও নরসিংদী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়া শুরু করলে মনোহরদী, পলাশ, রায়পুরা ও মাধবদীর ফায়ার সার্ভিসের মোট ৯ ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আমাদের ৬টি ফায়ার সার্ভিসের মোট ৯ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর