কারারচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০
৩১ জানুয়ারি ২০১৯, ০১:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর শিবপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচরে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দমকল বাহিনী নরসিংদীর উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভুঁইয়া জানান, ভোরে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন। আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বেপরোয়া গতি ও ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর