শিবপুরে বিএনপির নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্যে সংবাদ প্রকাশের অভিযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে মিথ্যা তথ্যে সংবাদ প্রকাশের অভিযোগ করেছেন শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডভোকেট মাহমুদুল হাসান বাবুল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল বলেন, গত ২৫ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় " পুলিশের চোখে পলাতক আসামী বিএনপি নেতার সভায় হাজির" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে আমি ২৩ সেপ্টেম্বর থেকে জামিনে আছি। জামিনের কপি ২৪ সেপ্টেম্বর সকালে শিবপুর মডেল থানায় জমাও দিয়েছি। অথচ থানার ওসি আফজাল হোসাইন সাংবাদিকের কাছে বলেছেন, আমি পলাতক।
ওসির এই দায়িত্বহীন বক্তব্যে আমি হতাশ হয়েছি। তিনি এবং সমকালের প্রতিনিধি উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং অনৈতিক সুবিধা নিয়ে এই মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। আমি জামিনে আছি বলেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর পূজা মন্ডপে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর বিলশরন এলাকায় একটি সালিশে আমি আইনজীবী হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে দু'পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। যা আমি ওসি আফজাল হোসাইনকে অবগত করি। অথচ ওসি অনৈতিক সুবিধা নিয়ে আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন। আমি সমকালে প্রকাশিত ও ওসির মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা