শিবপুরে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
১৪ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল হতে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ষবরণ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু আব্দুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর, সমাজসেবা অফিসার এম আবু রায়হান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ।
এসময় বক্তারা, বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, "বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।"
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি