অভিবাসী গৃহ শ্রমিকদের নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে শিবপুরে সাংবাদিক সম্মেলন
১৮ জুলাই ২০২৩, ০৭:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
মোমেন খান:
অভিবাসী গৃহ শ্রমিকদের নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে নরসিংদীর শিবপুরে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা)। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বমসার শিবপুর কার্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর সহযোগিতায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বিদেশে অবস্থানরত গৃহ শ্রমিকদের বিভিন্ন সমস্যার বিষয়টি তুলে ধরে লিখিত বক্তব্য দেন বমসার নির্বাহী পরিচালক শেখ রোমানা। তিনি জানান, বিদেশে অবস্থানরত গৃহ শ্রমিকরা বিভিন্নভাবে শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং তাদের প্রাপ্য বেতন পাচ্ছেন না। শ্রমিকদের যে চাকরি ও বেতনের কথা বলে নেয়া হচ্ছে সেই চাকরি ও বেতন দেয়া হচ্ছে না। বেতন সঠিক সময়ে না দিয়ে দেরি করে দেওয়া হচ্ছে। কোনো কোনো সময় বেতন একদম দিচ্ছে না। নারী শ্রমিকরা দীর্ঘ সময় ও একাধিক বাসায় কাজ করলেও তাদের বেতন ও সুযোগ সুবিধা বাড়ে না। কোনো প্রকার ছুটি না দিয়ে মারধর করা হয় এবং খাবার ও চিকিৎসার ব্যবস্থা না করে তাদের চাকরির যে শর্ত রয়েছে তার বেশির ভাগই মানা হচ্ছে না। তাই তারা অর্থনৈতিক ও সামাজিকভাবে অবদান রাখতে পারছে না। এতে তাদের পারিবারিক জীবনের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে।
এসময় উপজেলায় অবস্থানরত ভুক্তভোগী অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন সমস্যা নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরে অভিবাসী শ্রমিকদের মজুরি চুরি, শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধে একটি আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে বমসার চেয়ারম্যান লিলি জাহান, ফিল্ড ফেসিলেটেটর রুবী বেগম, মুভিলাইজার মুর্শিদা বেগম ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর