শিবপুরে চুরি করা ৪ গরুভর্তি পিকআপসহ ৫ জনকে আটক করেছে ডিবি
২৫ মে ২০২৩, ০২:৩৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে চুরি করা ৪ গরুভর্তি একটি পিকআপসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা মোড় থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার ডেফলউড়া এলাকার দুরুদ মিয়া (৪৫), শ্রীমঙ্গল থানার বৌ-রাশি এলাকার মজিবর রহমান ওরফে মজিব (৩২), লমুয়া এলাকার মনির হোসেন ঝারু (৩৭), মাধবপুর থানার পোরাইকলা এলাকার ফারুক মিয়া ওরফে পরুন মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার কুট্টাপাড়া এলাকার মোঃ জাহের মিয়া (৫২)।
ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবপুর থানার ইটাখোলা মোড়ে অভিযান চালায়। এসময় ২ লাখ টাকা মূল্যের ৪ টি গরুসহ ০১টি টাটা পিকআপ ভ্যান গাড়ী জব্দ ও ৫ জন আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানায় তারা বিভিন্ন জেলা থেকে গরুগুলো চুরি করে বিক্রয়ের জন্য নিয়ে এসেছে। এর আগে গত ১৭ মে একই চক্র নরসিংদীর মনোহরদী থানার চক-মাধবদী এলাকা হতে ৬ টি গরু চুরি করে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ৬ টি গরু মনোহরদীর কোনাপাড়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। এর আগেও আটক দুরুদ মিয়ার নামে চুরি, ডাকাতি, সিধেল চুরি'র ২২ টি, মজিবর রহমানের নামে দ্রুত বিচার আইনে ১ টি মামলা, মনির হোসেন ঝারুর নামে ৮ টি মামলা এবং জাহেদ মিয়ার নামে ০১টি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন বলে জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি