রায়পুরায় প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের স্মরণসভা অনুষ্ঠিত
১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় প্রয়াত ফজলুল হক স্মৃতি পরিষদের সাবেক সভাপতি, শিক্ষক নেতা, রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল মজিদ ভূঁইয়ার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ফজলুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফজলুল হক স্মৃতি পরিষদের সভাপতি মতিউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন খোন্দকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঐক্য ন্যাপের সভাপতি বাবু পঙ্কজ ভট্টাচার্য।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রয়াত আব্দুল মজিদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন। তিনি বলেন প্রয়াত মজিদ ছিলেন একজন দক্ষ সংগঠক, গুণী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এবং সবর্দা তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার।
এ সময় আরো বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নরসিংদী জেলার সাধারণ সম্পাদক এ্যাড. মোবারক হোসেন, নরসিংদী জেলা সদরের ঐক্য ন্যাপের সভাপতি বাবু চিত্ত রঞ্জন সাহাসহ শাহ আলম, শফিউল আজম কাঞ্চন, আজাহারুল ইসলাম সরকার, হারুন অর রশিদ, মফিজুল ইসলাম, আব্দুল মালেক, ফজলুল হক ফকির, শহীদুল্লাহ খোন্দকার, আশরাফ আলী প্রমুখ।
পরে উপজেলার বাহেরচর গ্রামে রায়পুরা উপজেলা ঐক্য ন্যাপ কার্যালয়ের উদ্বোধন করেন বাবু পঙ্কজ ভট্টাচার্য।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা