রায়পুরায় ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
৩১ আগস্ট ২০১৯, ১০:৩৯ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
মো. আব্দুল কাদির :
নরসিংদীর রায়পুরায় গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) আদিয়াবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ শ্রাবণের (২৭) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে রায়পুরা উপজেলা ছাত্রলীগ।
শনিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল বলেন, গত বৃহস্পতিবার প্রকাশ্যে দিবালোকে আদিয়াবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ শ্রাবণের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তি দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাসিব আহমেদ জাকির, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, উপজেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মোল্লা সুমনসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে হামলায় জড়িতদের বিচারের দাবিতে সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু চত্বরের সামনে ছাত্রলীগ ও এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ অগস্ট) বিকেল সাড়ে ৪টায় আদিয়াবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ শ্রাবণ তার স্ত্রী ও এক সন্তানকে নরসিংদী রেখে মোটরবাইকে করে রায়পুরা ফিরছিলেন। পথে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা ১০/১৫ জন সন্ত্রাসী তার মোটরবাইকের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর আহত করে।
এ সময় উপস্থিত জনতা সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
শ্রাবণ আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ও রাধাগঞ্জ বাজারের ব্যবসায়ী।
ঢাকা মেডিকেল হাসপাতালে তার মাথায় ও পায়ে দুটি অস্ত্রপাচার শেষে শুক্রবার সকালে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এখনও সে পুরোপুরি শংঙ্কামুক্ত নন বলে তার স্বজনদের জানিয়েছেন চিকিৎসকরা ।
এঘটনায় বৃহস্পতিবার রাতেই শ্রাবণের চাচা মুক্তিযোদ্ধা শামসুল হক বাদী হয়ে জহির খন্দকার কে প্রধান আসামী করে মোট দশজনের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামী জহির উপজেলার একই ইউনিনের আদিয়াবাদ পূর্বপাড়ার ফজলু খন্দকারের ছেলে। মামলায় আরো ৫/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে। তবে মামলার আসামীরা সবাই পলাতক থাকায় এখনও পযর্ন্ত অভিযুক্ত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা