রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত

১৬ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম


রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত
সংগৃহিত ছবি

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে এ মত্যুর ঘটনা ঘটেছে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।  

নিহত কৃষক ইব্রাহিম হোসেন নূরপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি জানান, দুপুরে বৃষ্টির শুরু হওয়ার আগে মাঠে ধান কাটতে যায় কৃষক ইব্রাহিম। ধান কাটার সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 



এই বিভাগের আরও