রায়পুরায় গাঁজা সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড
২৯ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় গাঁজা সেবন ও রাখার দায়ে ৩ জনকে ২ শত টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার হাঁটুভাঙ্গা হুমায়ুন সাধুর মাজার এলাকা থেকে তাদেরকে আটক করে এই দণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো: শফিকুল ইসলাম। সাথে ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক আবুল কাশেম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জহির উদ্দিনের ছেলে জিতেন (৪২), মোহাম্মদ আবুল কাশেমের ছেলে শাহাদাত (৩৮),আমজাদ আলীর ছেলে মোঃ শওকত আলী (৪৯)।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম বলেন, উপজেলার হাঁটুভাঙ্গা হুমায়ুন সাধুর মাজার এলাকায় গাঁজা রাখা ও সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারায় ভ্রাম্যমান আদালতে তাদেরকে তাৎক্ষনিক ২ শত টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা