রায়পুরায় কাভার্ড ভ্যান ভর্তি ২৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ৩
২৫ জুলাই ২০২৩, ০২:৫৮ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কাভার্ড ভ্যান ভর্তি ২৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার গকুল নগর এলাকার একটি ফিলিং স্টেশনের পাশ থেকে তাদের আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
আটকতকৃতরা হলেন- নীলফামারি সদর থানা পঞ্চপুকুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো: মুশফিকুর রহমান আকাশ (৩৭), যশোরের বেনাপোল থানার দিঘিরপাড় এলাকার মমরেজ গাজীর ছেলে মো: মুছা গাজী (৩৫) ও বেনাপোল থানার দাইন্নাখোলা এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো: শরীফুল হোসেন (৩৩)।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধূরী।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গকুলনগর লাল মিয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশের স্থানে রাখা একটি কাভার্ড ভ্যান জব্দ করে। এসময় ওই ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করাসহ ৩ জনকে আটক করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ২০ হাজার টাকা। আটককৃতরা পরিবেশের জন্য ক্ষতিকর এসব নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের জন্য সিলেট যাওয়ার পথে লাল মিয়া ফিলিং স্টেশনে থামে ওই কাভার্ড ভ্যানটি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি