রায়পুরায় চার্জ খোলার সময় বিদ্যুতায়িত হয়ে ইজিবাইক চালক নিহত
০১ জুন ২০২৩, ০৭:১৯ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ব্যটারিচালিত ইজিবাইক চার্জ থেকে খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন মিয়া (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন মিয়া উপজেলার বাহেরচর গ্রামের ধন মিয়ার ছেলে।
উপজেলার চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেসবাহউদ্দিন খন্দকার মিতুল জানান, আল আমিন দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন নিজের বাড়িতে তার ইজিবাইকের ব্যাটারি বৈদ্যুতিক উপায়ে চার্জ দিতেন।সকালে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ থেকে খোলার সময় বিদ্যুৎস্পর্শে গুরুতর অাহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা